Sunday, 1 November 2026
শিরোনাম
চট্টগ্রামে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি, ৩৫ শিক্ষার্থী আটক প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য,ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ
জেলার খবর

নিখোঁজের ১৮ ঘণ্টা পর মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
নিখোঁজের ১৮ ঘণ্টা পর মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের ১৮ ঘণ্টা পর নদী থেকে ভাসমান অবস্থায় নাছিমা বেগম (৪০) ও তার দুই ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) তীরনই নদীর কাশিপুর এলাকার মিনি কক্সবাজার পশ্চিম পাশের ঘাট থেকে সকাল সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নাছিমা বেগম কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। মৃত দুই ছেলের মধ্যে শাওনের বয়স ৮ বছর ও ছোট ছেলে সিফাতের বয়স ৪ বছর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার নাছিমা দুই বাচ্চাসহ মাঠে গরু চরাতে যান। এসময় নদীর পাশের মাঠে দুই ছেলে খেলছিল। কিন্তু মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার পর থেকে মা ও দুই ছেলের দেখা না পাওয়ায় স্থানীয়রা তাদের খুঁজতে শুরু করেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পান।

এই বিষয়ে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে মাসহ দুই ছেলে নিখোঁজ হয়। তারা মাঠে গরু চড়াতে গিয়েছিল। তাই ধারণা করা হচ্ছে তারা নদীতে পড়ে মারা গেছেন। বুধবার সকালে নদীতে তাদের মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।