Sunday, 1 November 2026
শিরোনাম
ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন সন্তান ও সংসার সামলে দীর্ঘ ১৫ বছর পর জিপিএ-৫ পেলেন ​জয়পুরহাটের রীতি সাবেক মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার চট্টগ্রামে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি, ৩৫ শিক্ষার্থী আটক প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য,ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা
সারা দেশ

চট্টগ্রামে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি, ৩৫ শিক্ষার্থী আটক

• • পঠিত 35 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি, ৩৫ শিক্ষার্থী আটক

চট্টগ্রামের চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে স্কুল, কলেজ ও মাদরাসার পোশাক পরে বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় ৩৫ শিক্ষার্থীকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে তাদের অভিভাবক ও শিক্ষকদের উপজেলা পরিষদে ডেকে সতর্ক করার পর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

 


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন পর্যটন ও বিনোদনকেন্দ্রে আকস্মিক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।

 


জানা যায়, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস চলাকালীন সময়ে পাঠদান কার্যক্রমে অংশ না নিয়ে বিনোদনকেন্দ্রগুলোতে ঘোরাঘুরি করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানকালে ইউএনও দেখতে পান, বেশ কয়েকজন শিক্ষার্থী নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরেই দলবেঁধে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি ও আড্ডা দিচ্ছে। এ সময় বিভিন্ন স্থান থেকে ৩৫ শিক্ষার্থীকে আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়।

 


পরে ইউএনওর নির্দেশে আটক শিক্ষার্থীদের অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের খবর দেওয়া হয়। তারা উপজেলা পরিষদে উপস্থিত হলে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়া, নিয়মিত ক্লাসে অংশ নেওয়া এবং ভবিষ্যৎ গড়ার বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়।

 


একই সঙ্গে সন্তানদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। পরে শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের জিম্মায় হস্তান্তর করা হয়।

 


চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, শিক্ষার্থীরা যাতে ভুল পথে পরিচালিত না হয় এবং পড়ালেখার প্রতি মনোযোগী থাকে, সে উদ্দেশ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সন্তানরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে কি না, সে বিষয়ে অভিভাবকদেরও নজরদারি বাড়ানো প্রয়োজন। তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত
থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।