Sunday, 1 November 2026
শিরোনাম
ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন সন্তান ও সংসার সামলে দীর্ঘ ১৫ বছর পর জিপিএ-৫ পেলেন ​জয়পুরহাটের রীতি সাবেক মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার চট্টগ্রামে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি, ৩৫ শিক্ষার্থী আটক প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য,ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা
সারা দেশ

প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য,ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত

• • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য,ছাত্রদলের ইউনিয়ন কমিটি  বিলুপ্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশনের ঘটনায় চিলাহাটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

 

 

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকুর রহমান (আকাশ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অধীনস্থ ১ নম্বর চিলাহাটি ইউনিয়ন শাখার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় কোনো ধরনের অশ্লীলতা যেন না হয়, সে বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু তাঁর নির্দেশনা অমান্য করে অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

 

এ ঘটনায় দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান সুমন ও সদস্য সচিব মো. মেহেদি হাসান তুহিন এক নির্দেশনায় চিলাহাটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে

 

 

উল্লেখ্য, উল্লেখ্য, শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে দেবীগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চিলাহাটি ইউনিয়নের সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনো ধরনের অশ্লীলতা যেন না হয়, সে বিষয়ে আগেই নির্দেশনা দিয়েছিলেন তিনি। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের হুঁশিয়ারিও দেন তিনি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।