Sunday, 11 October 2026
শিরোনাম
‘ঘরে বসে আয়’, অনলাইন চাকরি জালিয়াতিতে নতুন চক্র, তরুণী গ্রেপ্তার ভুয়া বিল তৈরি করে কোটি টাকা আত্মসাৎ, দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত জামালপুরে পুকুরে ডুবে ১৬ মাসের শিশু রাতুলের মৃত্যু ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা মোহাম্মদপুর-বসিলায় অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা ১ঘন্টায় লেনদেন ১৮০ কোটি টাকা আদালতে স্কুল ছাত্রী তাজমিন হত্যার দায় স্বীকার সিএনজিচালক সুমনের সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, পর্যটকবাহী গাড়ি ছাড়ার সময়সূচিতে পরিবর্তন নেইলপলিশ দেওয়া নখে খাবার খেলে কী হয়? রবীন্দ্রনাথের গ্রাফিতিতে তরুণী দিলেন কালি,মুছলেন রিকশাচালক
সারা দেশ ময়মনসিংহ জেলার খবর

জামালপুরে পুকুরে ডুবে ১৬ মাসের শিশু রাতুলের মৃত্যু

• • পঠিত 67 বার
শেয়ার করুন:
জামালপুরে পুকুরে ডুবে ১৬ মাসের শিশু রাতুলের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে বাড়ির পাশে পুকুরে ডুবে রাতুল নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

রাতুল ওই এলাকার মুঞ্জুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় রাতুল। তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন তাঁরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে। 

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে রাতুলকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদুজ্জামান বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেহ্নাশীষ রায় বলেন, শিশুটির মৃত্যুর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।