Saturday, 31 October 2026
শিরোনাম
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল
সারা দেশ

কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন

• • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন

সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক সংগঠন সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন এর ২য় দিনে কুষ্টিয়ার আমলাপাড়া এলাকার সুইচ গেট এবং পূণ্যবাবুর ঘাট এলাকায় কর্মসূচির   অংশ হিসেবে সচেতনতা মূলক লিপলেট বিতরন করেছে সংগঠনটির সদস্যরা।

 

এসময় সম্মিলিত সামাজিক জোটের সহ সমন্বয়ক ও স্বপ্ন প্রয়াস যুব সংস্থায় সভাপতি সভাপতি সাদিক হাসান রহিদ এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন কালপুরুষ এর সহ প্রতিষ্ঠাতা মিনহাজ উদ্দিন শিমুল ও কোরবান শেখ হিল্লোল, সদস্য সিফাত নূর, নেক্সট জেনারেশন ইয়ুথ অ্যালায়েন্স এর প্রতিষ্ঠাতা ফয়সাল পারভেজ, সাঁতারু কানাই লাল স্মৃতি পাঠাগার এর সাধারণ সম্পাদক কাজল শর্মা, কুষ্টিয়া নারী উদ্যোক্তার প্রতিষ্ঠাতা মো: খাইরুল বাশার তৌহিদ, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সংগঠক এনামুল রহমান রাব্বী, কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০ এর সভাপতি এনামুল হক, সুপ্তহাসির সংগঠক জীবন আহমেদ ও সুমাইয়া রহমান, ব্রাইট ফিউচার এসোসিয়েশনের সভাপতি তালহা যুবায়ের সায়েম, সাধারণ সম্পাদক মো: মাহফুজ উল আলম, সেফ খাজানগর ফাউন্ডেশনের সংগঠক শেখ সিহাব ও আল রোহানসহ প্রমুখ।

 

এসময়, আগামীকাল ( শনিবার) হোমিওপ্যাথিক ডা. আমিনুল ইসলামের শনিবার ফ্রী ঔষধ বিতরণ কর্মসূচিতে এলাকাবাসীকে আমন্ত্রণ জানানো হয়। 

 

উল্লেখ্য যে,  সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমানের নেতৃত্বে ও সমন্বয়ক অ্যাডভোকেট মো: মুহাইমিনুর রহমান পললের নির্দেশনায়, বর্তমানে ডেঙ্গুর হটস্পট খ্যাত গড়াই নদীর চর এলাকায় সচেতনা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি উদ্বোধন করা হয় গতকাল ২৯ শে অক্টোবর ২০২৬ ইং, আগামী রবিবার থেকে শহরব্যাপী মাইকিং ও উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন আয়োজনের প্রস্তুতি চলছে, জানায় জোটের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।