Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

জলবায়ু সুরক্ষায় সড়কের পাশে রাফাহ ফাউন্ডেশনের ৪শ গাছের চারা রোপণ

Shakib Nahid • 12 Aug 2026, 07:53 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জলবায়ু সুরক্ষায় সড়কের পাশে রাফাহ ফাউন্ডেশনের  ৪শ গাছের চারা রোপণ
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জামালপুরের মেলান্দহ উপজেলার টুপকারচর এলাকায় সড়কের পাশে ৪০০টি গাছ রোপণ করেছে রাফাহ ফাউন্ডেশন। বুধবার (১৩ আগস্ট) দুপুরে নতুন নির্মিত একটি সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির দেশীয় গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান সাঈদ, রাফাহ ফাউন্ডেশনের অ্যাডমিন এন্ড একাউন্টস ফয়সাল আহমেদ এবং জেলা প্রতিনিধি হাফেজ রুহুল-আমিনসহ অন্যান্যরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণকৃত গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতেও গুরুত্ব দিতে হবে। রাফাহ ফাউন্ডেশনের এমন উদ্যোগ প্রশংসনীয়। রাফাহ ফাউন্ডেশনের অ্যাডমিন এন্ড একাউন্টস ফয়সাল আহমেদ বলেন, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে দীর্ঘমেয়াদি পরিবেশগত সুফল নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। পরিবেশ সুরক্ষা ও সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, রাফাহ ফাউন্ডেশন বৃক্ষরোপণের পাশাপাশি ২০২২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।