Sunday, 1 November 2026
শিরোনাম
চট্টগ্রামে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি, ৩৫ শিক্ষার্থী আটক প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য,ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ
জেলার খবর

চুলা থেকে রান্নাঘরে আগুন, দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
চুলা থেকে রান্নাঘরে আগুন, দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

নাটোরের লালপুরে রান্নার চুলা থেকে আগুন লেগে শাহনাজ বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তার মা ইয়াতুন বেগম (৭০) ও শিশু সন্তান মাইশা (৮) আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহনাজ বেগম ওই গ্রামের রমজান আলীর স্ত্রী।

এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে নওয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে শাহনাজ বেগম খড়ির চুলায় রান্না করছিলেন। অসাবধানতাবশত চুলা থেকে রান্না ঘরে হঠাৎ আগুন লাগে। আগুনে ইয়াকুলের স্ত্রী শাহনাজ বেগম ঘটনাস্থলেই মারা যান। এ সময় শাহনাজ বেগমকে

বাঁচাতে গিয়ে রমজানের শাশুড়ি ইয়াতুন বেগম ও মেয়ে মাইশা গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

ঘটনার খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।