Sunday, 1 November 2026
শিরোনাম
চট্টগ্রামে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি, ৩৫ শিক্ষার্থী আটক প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য,ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ
জেলার খবর

চট্টগ্রামে ক্যানসারে ভুগতে থাকা মুক্তিযোদ্ধার আত্মহত্যা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে ক্যানসারে ভুগতে থাকা মুক্তিযোদ্ধার আত্মহত্যা

একাত্তরের রণাঙ্গনের অন্যতম সৈনিক ও নৌ কমান্ডোসহ অসংখ্য মুক্তিযোদ্ধাকে আশ্রয়দাতা আবু সাইদ সরদার মারা গেছেন। আজ রোববার সন্ধ্যার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। আর্থিক অসঙ্গতির কারণে চিকিৎসা চালানোসহ নানা সংকটে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

 

নিহতের স্বজন সওগাতুল আনোয়ার খান বলেন, ‘কয়েক বছর ধরে আবু সাইদ ক্যানসারে ভুগছিলেন। এ কারণে এক ধরনের আর্থিক সংকট তৈরি হয়েছিল তার। সে কারণেই আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি। মৃত্যুর সময় তিনি তার হাতের লেখা একটি চিরকুটে মৃত্যুর কারণ লিখে গেছেন।’

 

এ বিষয়ে ক্যামেরায় কিছু বলতে রাজি হয়নি পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, গেল ১৩ ডিসেম্বর একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে চিরকূটে উল্লেখ রয়েছে। কিন্তু বাসায় লোকজন থাকায় তিনি তা করতে পারেননি।

 

রোববার দুপুরের পর পরিবারের লোকজন বাসার বাইরে ছিল। ছোট এক নাতি ছিল আবু সাইদের সাথে। সেই নাতিকে চকলেট কিনতে বাইরে পাঠিয়ে তিনি বাসার শয়নকক্ষের ফ্যানের সাথে গলা বেঁধে আত্মহত্যা করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

 

নৌ কমান্ডো আনোয়ার মিয়া জানান, মুক্তিযুদ্ধের সময় আগ্রাবাদ বেপারিপাড়া, চৌমুহনীসহ নানা বাড়িতে লুকিয়ে থাকা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিলেন এই মুক্তিযোদ্ধা। তাছাড়া অপারেশন জ্যাকপটে লিমপেট মাইন বহন করাসহ জীবনবাজি রেখে অনেক কাজ করেছিলেন আবু সাইদ সরদার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।