Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আইসক্রিম কিনে ফেরার পথে অটোচাপায় শিশুর নিহত

admin • 01 May 2023, 09:41 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আইসক্রিম কিনে ফেরার পথে অটোচাপায় শিশুর নিহত

পটুয়াখালীর কুয়াকাটায় অটোচাপায় জুনায়েদ (৩) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (১ মে) দুপুরে লতাচাপলী ইউপির পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ওই এলাকার নুরুজ্জামানের ছেলে।

 

স্থানীয়রা জানান, ভ্রাম্যমাণ আইসক্রিম বিক্রেতার কাছ থেকে আইসক্রিম কিনে বাড়ি ফেরার পথে একটি অটো শিশুটিকে চাপা দেয়। পরিবারের লোকজন শিশুটিকে কুয়াকাটা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আবুল খায়ের বলেন, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।