Tuesday, 27 October 2026
শিরোনাম
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন
সারা দেশ

কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন

• • পঠিত 64 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন

কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কুমারখালী থানার ওসি মো: জামাল উদ্দিন। একই সঙ্গে সেপ্টেম্বর ২০২৬ মাসের মূল্যায়নে জেলা পুলিশের সবকটি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কুমারখালী থানা। এ অর্জনে থানার কর্মকর্তা ও ফোর্সের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

 

 

সোমবার (২৬ অক্টোবর) সকালে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর মাসের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে এ স্বীকৃতি দেওয়া হয়।

 

 

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ওসি জামাল উদ্দিন বলেন, “এ অর্জন আমার একার নয়; এটি কুমারখালী থানায় কর্মরত সব কর্মকর্তা ও ফোর্সের সম্মিলিত পরিশ্রমের ফল। পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।” তিনি ভবিষ্যতেও পেশাদারত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে পুলিশি সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

২৬ অক্টোবর ( সোমবার) সকাল ১০টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সম্মেলনকক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় সেপ্টেম্বর মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সাতজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সদ্য অবসরে যাওয়া দুই পুলিশ সদস্যকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

 

 

পরে দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদের সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।