Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
সারা দেশ

কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা যুবদলের সহ-সভাপতি, কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এবং পৌর মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তিনি সশরীরে উপস্থিত হয়ে হাসপাতালের সার্বিক পরিবেশ, চিকিৎসাসেবার মান এবং রোগীদের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন। এ সময় রোগীরা চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং সার্বিক পরিবেশের বিষয়ে তাকে বিভিন্ন তথ্য জানান। তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে এবং রোগীদের কষ্ট লাঘবে সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা তার সাথে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।