Monday, 26 October 2026
শিরোনাম
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন
জাতীয়

‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’

শিশুদের ওপর নির্যাতনের বিচার না পাওয়ার ক্ষোভ, ধর্মের নামে নৈতিকতার বুলি আওড়ানো ভণ্ডদের মুখোশ উন্মোচন এবং অসংখ্য বাবা-মায়ের দোয়া জড়িয়ে আছে একটি চড়ের সঙ্গে। এই চড়কে কোটি কোটি মানুষের প্রতিবাদের ভাষা হিসেবে উল্লেখ করেছেন অল্টারনেটিভস’র সংগঠক তাজনূভা জাবীন।

 

শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

 

পোস্টে তাজনূভা জাবীন লেখেন, ‘এই চড়টার সঙ্গে অসংখ্য মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, অগণিত শিশুদের ওপর হওয়া নির্যাতনের বিচার না পাওয়ার জমে থাকা চাপা রাগ, ধর্মের নামে নৈতিকতার ভুয়া সবক দেওয়া ভন্ডদের মুখোশ উন্মোচনের তৃপ্তি, অসংখ্য বাবা মায়ের রুহর দোয়া জড়িত।’

 

তিনি লেখেন, ‘এই চড় একটা প্রতীক। কোটি কোটি মানুষের প্রতিবাদের ভাষা এই চড়। চোখ বুলায়ে দেখেন ওই কোটি কোটি মানুষের মধ্যে সব বর্গের মানুষ আছে।’

 

সরকার কোনো বিশেষ গোষ্ঠীকে খুশি করতে ওই ব্যক্তিকে গ্রেফতার করলে তা অনেক মানুষের আবেগের বিরুদ্ধে যাবে বলে মন্তব্য করেন তাজনূভা জাবীন। তার ভাষায়, এমন সিদ্ধান্ত হিতে বিপরীত হতে বাধ্য।

 

ধর্মের নামে রাজনীতি করলেও মাদ্রাসায় নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে কথা না বলা এবং জোরালো প্রতিরোধ গড়ে না তোলা ব্যক্তিদেরও সমালোচনা করেন তিনি।

 

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘আর যারা শুধু ধর্মের নামে রাজনীতি করেন কিন্তু মাদ্রাসার এই নির্যাতন, এই ভয়াবহ অন্যায় নিয়ে কথা বলেন না, জোর প্রতিরোধ গড়ে তুলেন না, জেনে রেখেন আজ হোক আর কাল হোক এই চড় আপনাদের ভোট বক্সেও পরবে, আপনাদের মোনাফেকির উপরও পরবে।’

 

পোস্টের শেষাংশে তাজনূভা জাবীন লেখেন, এই চড়ের তাৎপর্য অনুধাবন করাকে পপুলিস্ট রাজনীতি হিসেবে দেখার সুযোগ নেই। বরং এর অর্থ জনগণের মনোভাব ও আবেগ বুঝতে পারা, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।