Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত বাবাকে (৩০) গ্রেপ্তার করেছে।

 

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার সময় বাড়ির পাশেই ভাসুরের বাড়িতে মাছ কাটতে যান ভুক্তভোগী ওই কিশোরীর মা। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত বাবা তার নিজ মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে মেয়েটির মা বাড়িতে এসে মেয়েকে ধর্ষণ চেষ্টারত অবস্থায় দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দেয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার বিবরণ পুলিশকে জানায়। পরে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

 

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রাতেই তাকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।