Monday, 26 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

৫ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
৫ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

জামালপুরের মেলান্দহে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলার আসামি জাহিদুল (২৫) কে ঢাকা থেকে গ্রেপ্তার করছে মেলান্দহ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

 

বুধবার( ১২ এপ্রিল) বিকালে রাজধানীর খিলগাঁও থানাধীন নন্দীপাড়া আসামির শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃত জাহিদুল (২৫) মেলান্দহ পৌর শহরের কালামের ছেলে। গত( ১ এপ্রিল) শনিবার সকালে শিশুটির মা বাদী হয়ে জাহিদুল আসামি করে থানায় মামলা করেন।

 

মামলা সূত্রে জানা গেছে, গত (৩১ মার্চ) শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বাড়ির সবাই তারাবিহর নামাজ পড়ছিলেন। এ সুযোগে জাহিদুল শিশুটিকে ডেকে নিয়ে একটি ঘরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি কান্না শুরু করলে ছেড়ে দিয়ে পালিয়ে যান জাহিদুল। পরে থানায় শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিকে গ্রেপ্তার করে।

 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন,' ধষর্ণের চেষ্টা মামলার আসামি জাহিদুলকে থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।