Monday, 26 October 2026
শিরোনাম
ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
জেলার খবর

১৪ লিটার দুধে ২৬ লিটার পানি, বিক্রেতার জরিমানা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
১৪ লিটার দুধে ২৬ লিটার পানি, বিক্রেতার জরিমানা

লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৪ লিটার দুধের সঙ্গে ২৬ লিটার পানি মেশানোর অভিযোগে বিক্রেতা ফারুক হোসেনকে জরিমানা করা হয়েছে। ফারুক উপজেলার জগতপুর ইমি ডেইরি ফার্মের কর্মচারী। ওই ফার্ম থেকেই দুধ এনে বিক্রি করছিলেন তিনি।

 

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সোমবার (১০ এপ্রিল) রাতে রামগঞ্জ পৌর শহরের ওয়াপদা সড়কের চৌরাস্তা এলাকায় ভেজাল দুধ বিক্রি করার সময় ফারুককে স্থানীয়রা আটক করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাকিবুল হাসান ও রামগঞ্জ পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর আলমগীর হোসেন ঘটনাস্থল আসেন। পরে দুধ পরীক্ষা করলে ৮০ শতাংশেরও বেশি পানি মেশানোর সত্যতা পাওয়া যায়।

 

ফারুকের বরাত দিয়ে উপজেলা প্রশাসন জানায়, ফারুক জগতপুর ইমি ডেইরি ফার্ম থেকে দুধ এনে বাজারে বিক্রি করে। প্রতিদিন সন্ধ্যায় তাকে খামার থেকে ৪০ লিটার দুধ বিক্রি করার জন্য দেওয়া হয়। লিটার প্রতি এ দুধ ৫০-৭০ টাকা দরে বিক্রি করা হয়। এ খামার থেকে উপজেলা শহরে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ লিটার দুধ বিক্রি হয়। ঘটনার দিন সন্ধ্যায় তাকে ৪০ লিটার দুধ দেওয়া হয়। তবে এরমধ্যে ১৪ লিটার দুধ ও বাকি ২৬ লিটার পানি মেশানো হয়েছে বলে ফারুক নিজেই উপস্থিত লোকজনকে জানিয়েছে। একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফারুককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

পরে অপ্রাপ্ত বয়সী ফারুককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। জব্দ করা পানি মেশানো দুধ স্থানীয় মোহাম্মদিয়া মাদরাসা ও এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে।

 

এদিকে বিষয়টি জানতে ফার্মের মালিক বাচ্চু মিয়ার মোবাইলফোনে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি। তবে তিনি সাংবাদিকদের জানান, মানুষ বেশি দামে দুধ কিনতে চায় না। তারা ৩০-৪০ টাকায় কিনতে চায়। এজন্য দুধে পানি মেশানো হয়।

 

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা বলেন, আটক ছেলেটির বয়স কম হওয়ায় জরিমানার পর সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।