Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

১'শ কোটি টাকার মানহানির মামলা করলেন বীর মুক্তিযোদ্ধা কানু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
১'শ কোটি টাকার মানহানির মামলা করলেন বীর মুক্তিযোদ্ধা কানু

কুমিল্লা চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা পড়িয়ে এলাকাছাড়া করার ঘটনায় মামলা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ১০ জনের নাম উল্লেখসহ ২২ জনকে আসামি করে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন আব্দুল হাই কানু।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তারু উজ জামান। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু নিজে উপস্থিত হয়ে মামলা করেছেন।

 

’ ওসি এও বলেন, ‘আমরা মামলার সকল আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।’

 

মামলার এজাহারে আব্দুল হাই কানু বলেছেন, গত ২২ ডিসেম্বর নিজ গ্রাম বাতিসার লুদিয়ারায় গেলে জামায়াত সমর্থক আবুল হাশেমের নেতৃত্বে অন্য অভিযুক্তরা তাকে জোরপূর্বক ধরে নিয়ে কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যায়। সেখানে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা কানুকে মারধর করে গলায় জুতার মালা পড়িয়ে এলাকাছাড়া করেন।

 

এ সময় ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন অভিযুক্তরা। এতে তার সামাজিকভাবে ১০০ কোটি টাকার মানহানি হয়েছে।

 

মামলায় জামায়াতের বহিষ্কৃত সমর্থক আবুল হাশেমকে ১ নম্বর আসামি করা হয়েছে। এ ঘটনায় জামায়াত থেকে বহিষ্কৃত আরেক সমর্থক অহিদুর রহমানকে ২ নম্বর আসামি করা হয়েছে।

 

গত রবিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করেন স্থানীয় কয়েকজন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ওই এলাকার জামায়াতের সমর্থক প্রবাসী আবুল হাশেমের নেতৃত্বে ১০-১২ জনের একদল লোক এ ঘটনা ঘটান। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

 

এ ঘটনায় পুলিশ ভিডিও ফুটেজ দেখে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

 

মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু উপজেলার লুদিয়ারা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের রোষানলে পড়ে দীর্ঘ ৮ বছর এলাকাছাড়া ছিলেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।