Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

হেলিকপ্টারে চড়িয়ে বৃদ্ধ বাবা-মায়ের স্বপ্ন পূরণ করলেন ছেলে

admin • 19 Sep 2023, 10:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
হেলিকপ্টারে চড়িয়ে বৃদ্ধ বাবা-মায়ের স্বপ্ন পূরণ করলেন ছেলে

মায়ের স্বপ্ন ছিল জীবনে একবার হেলিকপ্টারে চড়ার। তিনি তার ইচ্ছের কথা জানান ছেলে সোহাগ সরকারকে। মায়ের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হেলিকপ্টারে চড়িয়ে বৃদ্ধ বাবা-মায়ের স্বপ্ন পূরণ করলেন ছেলে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের প্রস্তাবিত জাহানারা হক মহিলা কলেজ মাঠ থেকে সোহেল সরকারের বাবা শফিকুল আলম নোয়াব সরকার ও মাসহ চারজন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় হেলিকপ্টারটি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ এলাকার বাসিন্দা সোহাগ সরকার।

এ ব্যাপারে জানতে চাইলে সোহাগ সরকার বলেন, আমার মায়ের স্বপ্ন ছিল যে হেলিকপ্টার দিয়ে ঘুরবে। পরে জানতে পারলাম যে আমার এলাকায় প্রবাসী হেলিকপ্টার আসবে তখন আমি মায়ের এ স্বপ্নটা পূরণ করতে তাদের সঙ্গে যোগাযোগ করে টিকিট বুকিং করি। বাবা-মায়ের এ ছোট স্বপ্ন পূরণ করতে পেরে সত্যিই আমার খুব ভালো লাগছে।

এ সময় সোহাগের মা জানান, আমার ছেলের কাছে বলেছিলাম আমার স্বপ্ন হেলিকপ্টার দিয়ে ঘুরবো। আজকে সেই স্বপ্ন পূরণ করেছে আমার ছেলে। আমি এবং আমার স্বামী আমরা দুজনেই এই হেলিকপ্টার দিয়ে ঢাকায় যাচ্ছি।

সৌদি আরব প্রবাসী ইসমাইল খাঁ জানান, সরকার প্রবাসীদের জন্য প্রবাসী হেলিকপ্টার নামে দারুন একটি সেবা চালু করেছে। আমি প্রথমবারের মতো আমার এলাকায় প্রবাসী হেলিকপ্টার দিয়ে টাকা বিমানবন্দর থেকে আমার এলাকায় এসেছি। আমি প্রবাসীদের কাছে অনুরোধ করব যদি কারো সামর্থ্য থাকে তাহলে যেন প্রবাসী হেলিকপ্টার সেবা গ্রহণ করেন।

হেলিকপ্টার দেখতে এলাকার কয়েকশো উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়রা বলছে প্রবাসীদের এমন আসা তাদের জন্য সম্মান বয়ে এনেছে। প্রতিটি প্রবাসী এমন সম্মান নিয়ে দেশে ফেরে সেটায় আশা করছেন স্থানীয়রা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।