Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের ‘আত্মহত্যা’

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের ‘আত্মহত্যা’

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে এক যুবলীগকর্মী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আত্মহত্যাকারী যুবকের নাম তুষার প্রামাণিক (৩০)।

 

তিনি উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী গ্রামের বাসিন্দা এবং বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফরিদ প্রামাণিকের ছেলে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে চরবর্ণী গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, তিন সন্তানের জনক তুষার প্রামাণিক তার স্ত্রীর ওপর অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।

 

এ ব্যাপারে মৃতদেহ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক উত্তম কুমার সেন মুঠোফোনে রাত সাড়ে ১০টার দিকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।