Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ১

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ১

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুল হক মোল্লা (৬৫) নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানায় মামলা হওয়ার পর সোমবার দিবাগত রাতে মুদি দোকানি আব্দুল হককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, উপজেলার সুন্দরবন সংলগ্ন শরণখোলা গ্রামে স্কুলে অধ্যায়নরত ওই ছাত্রীর বাবা মা কাজের সুবাধে ভারতে থাকেন। তারা দুইবোন বাড়িতে থাকেন।

 

স্কুলের সামনে আব্দুল হক মোল্লার দোকন থেকে তারা প্রায়ই কেনাকাটা করেন। গত ১৪ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী একা ওই দোকানে খাবার কিনতে যায়। এ সময় একা পেয়ে মুদি দোকানি আব্দুল হক ছাত্রীটিকে ঝাপটে ধরে দোকানের পিছনে নিয়ে শ্লীলতাহানি ঘটায়। বিষয়টি সে তার বোনকে জানায় এবং স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

 

এরপর তাদের বাবা-মার সাথে ফোনে কথা বলার পরে সোমবার রাতে ছাত্রীটির বোন বাদী হয়ে শরণখোলা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে পুলিশ আব্দুল হক মোল্লাকে গ্রেপ্তার করে। ওই ছাত্রীর বয়স নির্ধারণের জন্য সকালে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে ও জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।