Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সেবা দেওয়ার নামে এসআইয়ের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

admin • 25 Dec 2024, 02:37 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সেবা দেওয়ার নামে এসআইয়ের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

জামালপুরের ইসলামপুরে এক পুলিশ উপ-পরিদর্শক (এসআই) এর বিরুদ্ধে ঘুষ নিয়েও তদন্তে না যাওয়া ও এ ব্যাপারে তথ্য জানতে গেলে সাংবাদিকদের সাথে অসদাচরণের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ওই এসআই এর নাম মোঃ এমদাদুল হক ( বিপি নং- ৭৯০০০২৩৩০২) সে ইসলামপুর থানায় কর্মরত।

গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ইসলামপুর থানায় তিন সাংবাদিক তথ্য নিতে গেলে সাংবাদিকদের সাথে এ অসদাচরণ করেন তিনি।

এর আগে গত ১৭ ডিসেম্বর আমাল উদ্দিন নামে এক ভুক্তভোগী ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের অগ্রগতি জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে তিনি অসদাচারণ করেন।

জানা যায়, গত ১৭ ডিসেম্বর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের মাইজবাড়ী এলাকায় তারতাপাড়া এলাকার গাজী ফকিরের ছেলে মোঃ আমালউদ্দিনদের ভোগদখলীয় ৭৪ শতাংশ জমিতে থাকা গম পুর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা জমি দখলের উদ্দেশ্য দলবল নিয়ে নস্ট করে ফেলে। এতে বাঁধা দিতে গেলে তাদের বিভিন্ন হুমকি প্রদান করে।

 

পরে বিকেলে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আমালউদ্দিন। এসময় নোয়ারপাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এসআই এনামুল ঘটনাস্থলে যাওয়ার জন্য ১ হাজার টাকা ঘুষ নেন। এরপর একে একে এক সপ্তাহ পার হলেও তিনি তদন্তে যাননি।

এ নিয়ে তিন সাংবাদিক তথ্য নিতে গেলে অভিযুক্ত এসআই এমদাদুল হক সাংবাদিকদের সাথে অসদাচরণ করে বলেন, নদীর ওপারে সমস্যা যাওয়া যায়নি, পুলিশে চাকরী করি বলেই মরতে যাবো নাকি, আপনারা এটা নিয়ে এত মাতামাতি করেন কেন? আপনাদের কলম আছে কি লিখবেন, লিখেন সমস্যা নাই’।

এ বিষয়ে ভুক্তভোগী আমালউদ্দিন বলেন, একটি অভিযোগ নিয়ে থানায় গিয়েছিলাম এসআই এমদাদ এক হাজার টাকা নিয়েছে তদন্তে আসার জন্য। অনেক দিন হয়ে গেল সে আসেনা তদন্তে। আমার অনেক টাকার ফসল নস্ট করে ফেলেছে। তাকে অনেকবার কলও দিয়েছি। নানান বাহানা দেখায়। যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি তাদের ফোন নাম্বারও নিয়েছে। আমাকে এসআই বলে ওদের ধান কাটছেন তাই ওরা গম নস্ট করছে। ঘটনাস্থলে তদন্তে না এসে এসব কিভাবে বলে। মনে হয় বিবাদীদের থানায় ডেকে ওদের টাকা খেয়ে আসতেছেনা। তারা এখন হুমকি দিচ্ছে এটা নিয়ে বাড়াবাড়ি করলে থানায় মামলা দিবে। লোকবল নিয়ে জমিতে ঘর তুলবে। থানায় অভিযোগ দিয়েও যদি এমন হয় আমরা বিচারের জন্য কোথায় যাব?

এ বিষয়ে অভিযুক্ত এসআই এমদাদুল হককে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

ওই তিন সাংবাদিক জানান, এক লিখিত অভিযোগের এক সপ্তাহ পার হয়ে গেলেও তদন্তে যাওয়া হয়নি। এমন অভিযোগের তথ্য জানতে গেলে এসআই এমদাদ শুরু থেকেই উগ্র ভাষায় কথা বলতে থাকে। প্রশ্নের সঠিক জবাব না দিয়ে আমাদের সাথে অসদাচরণ করেছে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল্লাহ জানান, আমি বাহিরে আছি,একটু সময় দেন, থানায় গিয়ে ব্যবস্থা নিবো।

জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম( পিপিএম) জানান, অভিযোগ-টি আর ওই এসআই এর নাম ঠিকানা দেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।