Monday, 26 October 2026
শিরোনাম
ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
জেলার খবর

সীমান্ত পরিদর্শনে বিজিবি প্রধান, মিয়ানমার বিজিপির সঙ্গে সাক্ষাৎ

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
সীমান্ত পরিদর্শনে বিজিবি প্রধান, মিয়ানমার বিজিপির সঙ্গে সাক্ষাৎ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম দেখতে ৩৪ বিজিবির অধীনস্থ ঘুমধুম বিওপি পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

 

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে নাইক্ষ্যংছড়ি সীমান্তে ঘুমধুম এলাকা পরিদর্শন করেন। এর আগে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও শাহপরীর দ্বীপ বিওপি পরিদর্শন করেন তিনি।

 

বিজিবি জানায়, বিজিবি মহাপরিচালক নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেছেন। এ সময় পাশাপাশি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ঘুমধুম বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজের নিকট প্রতিপক্ষ মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নম্বর-২ এর অধিনায়ক লে. কর্নেল ক্যায়া নাইং স্যুয়েসহ অন্যান্য অফিসারবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

 

কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বিজিবি মহাপরিচালক আসন্ন চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ ও বিজু উৎসব উপলক্ষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং তাদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়কসহ বিজিবি ও বিজিপি'র অন্যান্যরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।