Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

সিলেটে আজহারীর মাহফিল থেকে মোবাইল-স্বর্ণালঙ্কার চুরি,আটক ১০

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সিলেটে আজহারীর মাহফিল থেকে মোবাইল-স্বর্ণালঙ্কার চুরি,আটক ১০

সিলেট এমসি কলেজ মাঠে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন ও স্বর্ণালংকার চুরির ঘটনায় সোমবার (১৩ জানুয়ারি) দুপুর পর্যন্ত সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় আরও ৪৯টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এই নিয়ে গত দুই দিনে ৭৪টি জিডি ও দুটি মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত আটক হয়েছেন ১০ জন।

 

 সিলেট মেট্রোপলিটন অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করছেন। 

 

জানা যায়, শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে আনজুমানে খেদমতে কোরআন সিলেটের আয়োজনে সিলেট নগরীর এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়। শেষ দিনে বয়ান পেশ করেন ইসলামি স্কলার ও জনপ্রিয় বক্তা ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। তার বয়ান শুনতে ও দেখতে লাখ লাখ মানুষ জড়ো হয়েছিল। সেখানে খোয়া যায় অনেকের মোবাইল ফোন ও স্বর্ণালংকার।

 

সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে চার নারীকে স্বর্ণালংকার ও ছয় পুরুষকে মোবাইল চুরির ঘটনায় আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে কোনো মোবাইল ফোন উদ্ধার করা যায়নি। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, চুরি করা মুঠোফোনগুলো তারা বিক্রি করে দিয়েছেন।

 

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে মোবাইল ফোন খোয়া যাওয়ার ঘটনায় এসএমপির শাহপরাণ থানায় জিডি বেড়ে দাঁড়িয়েছে ৭৪টি এবং দুটি চুরির মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন ১০ জন। জিডি ও মামলার সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি।

 

এর আগে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত ২৫টি জিডি ও দুটি মামলা হয়েছিল বলে জানিয়েছিলেন পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।