Sunday, 1 November 2026
শিরোনাম
ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন সন্তান ও সংসার সামলে দীর্ঘ ১৫ বছর পর জিপিএ-৫ পেলেন ​জয়পুরহাটের রীতি সাবেক মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার চট্টগ্রামে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি, ৩৫ শিক্ষার্থী আটক প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য,ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা
জেলার খবর

সিএনজি-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সিএনজি-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত

পটুয়াখালীর বাউফল উপজেলায় অ্যাম্বুলেন্সের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজিতে থাকা এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

 

রোববার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার ভুবন সাহার কাচারি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিলন হাওলাদার। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

 

স্থানীয়রা জানান, রোববার সকালে সিএনজিতে করে কর্মস্থলে যাচ্ছিলেন মিলন। পথিমধ্যে ভুবন সাহার কাচারি নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিলনসহ আরও চারজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনার পর অ্যাম্বুলেন্স ও সিএনজির চালক পলাতক রয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।