Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

সারাদেশে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সারাদেশে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের কবলে পড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু রাজশাহী বিভাগেই প্রাণ হারিয়েছেন ৬ জন।

শনিবার (২৯ এপ্রিল) পৃথক সময়ে সারাদেশের বিভিন্ন জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

পাবনা:  পাবনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে এনামুল হক (১৮), সুজানগর উপজেলার আমিনপুর থানার চরগোবিন্দপুর গ্রামের কালা প্রামাণিকের ছেলে কৃষক মনিরুজ্জামান জলম (৪০) ও একই উপজেলার রানীনগর ইউনিয়নের টাকিগাড়া গ্রামের মৃত ছায়াত শেখের ছেলে কৃষক রফিকুল ইসলাম (৪২)।

 

সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের নাছির শেখের ছেলে আব্দুল মালেক (৭০) ও একই গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে সোলাইমান শেখ (৪০)। পাশাপাশি বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বজ্রপাতে লোকমান আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

 

যশোর:  যশোরের চৌগাছায় বজ্রপাতে বছির উদ্দিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আর পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে হোসনে আরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া শেরপুরের শ্রীবরদীতে ব্রজপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম মো. মিজু মিয়া (৩২)। অন্যদিকে বরগুনার পাথরঘাটায় বজ্রপাতে খলিলুর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ধান ক্ষেত থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।