Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সারাদেশে নারী উদ্যোক্তা তৈরি করবে জেসিআই

admin • 10 Apr 2023, 04:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সারাদেশে নারী উদ্যোক্তা তৈরি করবে জেসিআই

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল যশোর যেটি ১৮ থেকে ৪০ বছর বয়সের তরুণ উদ্যোক্তাদের নিয়ে গঠিত একটি সংগঠন। গত ডিসেম্বর ২০২২ এ জেসিআই যশোরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।

 

আমাদের লক্ষ্য তরুণদের কে উন্নয়নের সুযোগ প্রদান করা যা তাদের মধ্যে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে। জেসিআই তরুণ সক্রিয় নাগরিকদের নেতৃস্থানীয় বিশ্বব্যাপী নেটওয়ার্ক হতে বদ্ধপরিকর।

 

জেসিআই যশোর এর উদ্যোগে আগামী দিনের নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশে বেকারত্ব ঘুচিয়ে আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন আসবে। আর এজন্যই আমাদের ক্ষুদ্র একটি প্রচেষ্টা প্রজেক্ট নারীর ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা তৈরি করা। একজন নারীকে সাবলম্বী করে তার সামাজিক ও আর্থিক পরিবর্তন নিয়ে আসা এই প্রজেক্টের মূল উদ্দেশ্য।

আগামীদিনের পরিবর্তনে নারীর ভূমিকা অপরিসীম। জেসিআই যশোর একজন দক্ষ নারী উদ্যোক্তা তৈরি করতে বদ্ধ পরিকর। যিনি অন্য নারী উদ্যোক্তাদের জন্য রোল মডেল হিসেবে বিবেচিত হবেন।

 

জেসিআই যশোর সেই লক্ষ্যে কিছু সেলাই মেশিন এসব নারী উদ্যোক্তাদের মধ্যে বিলি করতে চাই। সেলাই মেশিন পেতে নিম্নোক্ত শর্তাবলী আবশ্যক:-

১. যার সেলাই মেশিন ক্রয়ের সামর্থ্য নাই। কিন্তু সেলাই মেশিনের কাজ জানেন।

২. সেলাই এর কাজ এর প্রতি যার আগ্রহ আছে। একটি মেশিন পেলে যিনি সেটার কাজ শিখে তা থেকে উপার্জন করতে ইচ্ছুক।

৩. যিনি টেইলরিং বা ফ্যাশন ডিজাইনিং এর কাজ জানেন তিনি অগ্রাধিকার পাবেন।

আমাদের সাথে যোগাযোগ এর ঠিকানা:- প্রেসিডেন্ট জেসিআই যশোর, শেখ মতিউর রহমান 01711339191

সেক্রেটারি জেনারেল জেসিআই যশোর,শেখ মাহমুদুল হাসান ,01711389119

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।