Monday, 26 October 2026
শিরোনাম
ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
জেলার খবর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে দুর্বৃত্তদের হামলা, আহত ৩

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে দুর্বৃত্তদের হামলা, আহত ৩

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তিনজন আহত হয়েছেন।

 

আজ শনিবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সুবিদখালী বন্দর এলাকার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. নাজমুল মৃধা ও ইউনিয়ন ছাত্রদলের সদস্য মো. আল-আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন নান্নু জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় উপজেলার সুবিদখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি ছিল।

 

কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলী এলাকা থেকে নেতাকর্মীরা এ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। পথে হামলার ঘটনা ঘটে। এ সময় একটি মাইক্রোবাস এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

 

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বিএনপির কর্মসূচি স্থলে কোনো ঘটনা ঘটেনি। তবে পথে কে বা কারা একটি মাইক্রোবাসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এদিকে এ ঘটনার পর উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বিএনপির কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলতাফ হোসেন চৌধুরী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।