Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা ১২ টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী'র সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক তৈয়েবুর রহমান, এস.এম শামীম পারভেজ, সাবিনা শারমিন, শাহিনা পারভীন, দেবব্রত কুমার মন্ডল, রাবেয়া খাতুন, কবির আহমেদ, এস.এম নওরোজ ফারুক হোসেন প্রমুখ।

 

শিক্ষার্থীদের মধ্যে বিদায়ী বক্তব্য রাখেন ১০ ম শ্রেণীর তাসনিম ও সালমা খাতুন মুন্নি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মো.আখতারুজ্জামান। এসময় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা বিথী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।