Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

সাংবাদিক মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সাংবাদিক মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্ত‌রের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঠাকুরগাঁও‌য়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গত ৩০ জুলাই ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন (২৫/২৮/২৯/৩১) ধারায় মামলাটি করা হলেও সোমবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হয়।

 

বা‌লিয়াডাঙ্গী-২ আস‌নের সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলামের সমর্থক প্রভাত সাহা মামলাটি দায়ের করেন। তিনি জাতীয় হিন্দু মহাজোটের বালিয়াডাঙ্গী শাখার সভাপতি। আদালতের বিচারক রহিমা খাতুন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্তের নির্দেশ দেন।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৩ জুলাই ‘এমপি দবিরুলের আত্মীয়-স্বজনরা আর্থিক সুবিধার বিনিময়ে স্থানীয় সংখ্যালঘুদের জমির জাল দলিল তৈরিতে প্রভাবশালীদের সহযোগিতা করেছেন’ মর্মে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়। পরদিন সংবাদটি ফেসবুকে জাগো বাহে নামক একটি আইডি থেকে শেয়ার করা হয়। মামলার বাদী প্রভাত শাহ তা ফেসবুক ব্যবহারের সময় দেখতে পান। তিনি দাবি করেন- এমপি দবিরুল তার প্রিয় নেতা। তার বিরুদ্ধে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। এছাড়াও ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করা হয়েছে।

 

মামলার বাদী প্রভাত শাহ বলেন, এমপি দবিরুল ইসলামের বিরুদ্বে উল্টা-পাল্টা লেখেন এক সাংবাদিক। তাই আমি মামলাটি করেছি। এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না। পিবিআই আমাকে আজকে ফোন দিয়েছিল। বর্তমানে মামলাটি পিবিআইতে আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।