Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

সড়ক দুর্ঘটনায় মুজাহিদ কমিটির প্রচার সম্পাদক নিহত

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সড়ক দুর্ঘটনায় মুজাহিদ কমিটির প্রচার সম্পাদক নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় মুজাহিদ কমিটির কুমারখালী উপজেলা শাখার প্রচার সম্পাদক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কাজীপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হয়েছেন শিলাইদহ ইউনিয়ন এর জাহেদপুর ভেদুরি গ্রামের মৃত নিয়ামত শেখের ছেলে হাজী শাহাবুদ্দিন শেখ (৬৫)। তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটির কুমারখালী উপজেলা শাখার প্রচার সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে বাইসাইকেলে চালিয়ে যাবার সময় কাজীপাড়া মোড় থেকে বাসের ধাক্কায় শাহাবুদ্দিন শেখ নামের ব্যক্তি রোডের উপর ছিটকে পরে মারাত্মক আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রহিম জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।