Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শিক্ষকদের সম্মান দেয়ার ব্যাপারে সব সময়ই সজাগ মাশরাফি

admin • 22 Sep 2023, 09:55 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শিক্ষকদের সম্মান দেয়ার ব্যাপারে সব সময়ই সজাগ মাশরাফি

বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা বলেছেন, আমি শিক্ষক পরিবারের সন্তান, শিক্ষকদের সম্মান দেওয়ার ব্যাপারে আমি সব সময়ই সজাগ। সবকিছু ঠিক থাকলে আপনাদের যে বিদ্যালয় গুলো জাতীয়করণ হয়নি সেটা আমি প্রধানমন্ত্রীর কাছে তুলবো।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে শহর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারী প্রাথমিক শিক্ষকদের সমাবেশে 'ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরন: আমাদের চ্যালেঞ্জ ও করলীয়' শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন মাশরাফি বিন মোর্তজা।

প্রধান অতিথির বক্তব্যে মাশরাফি বলেন, নড়াইলে ৭৭টি স্কুল জাতীয়করণ হয়েছে। এছাড়া আমার কাছে আরও অনেকগুলো স্কুল জাতীয়করণের সুপারিশ আছে। যদি সুযোগ হয় আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে এবং পরবর্তী সময়ে যদি সব ঠিক থাকে আমি চেষ্ঠা করবো প্রধানমন্ত্রী সামনে এ বিষয় তুলে ধরার।

তিনি বলেন, আর একটা বিষয় আমি আপনাদের বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। উনি প্রত্যেকটা সেক্টরে উন্নয়নে কাজ করেছেন। আরও উপরে যদি আমরা যেতে চাই শেখ হাসিনার কোনো বিকল্প নাই। আপনাদের কাছ থেকে এতটুকু আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা সব সময় নড়াইল বাসি রেখেছেন, সামনে অবশ্যই আস্থা রাখবেন।

এসময় তিনি আরও বলেন, বিগত চার বছরে দুইশ কোটি টাকার পল্লি রাস্তা এবং স্কুল উন্নয়ন করতে সক্ষম হয়েছি। আরও উন্নয়নের কাজ নড়াইলে চলছে। নবগঙ্গা নদী খনন, নড়াইল শহরের মাঝ দিয়ে ফোর লেন, হাসপাতালসহ সার্বিক উন্নয়ন অব্যহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।