Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

রূপগঞ্জে তিতাসের লাইনে লিকেজ, গ্যাস সরবরাহ বন্ধ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রূপগঞ্জে তিতাসের লাইনে লিকেজ, গ্যাস সরবরাহ বন্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইনে লিকেজের কারণে অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

 

বৃহস্পতিবার এ তথ্য জানান তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মেজবাহ উদ্দিন।

 

মেজবাউহ উদ্দিন বলেন, বিকেলে রূপসীর কাঞ্চন-রূপসী সড়কের সিটি মিলস ও আফতাব ফিড মিলের মাঝামাঝি স্থানে গ্যাস লাইন লিকেজের খবর আসে। সেখানে শিল্প এলাকার বেশ কয়েকটি হাই প্রেশারের গ্যাস লাইন ও একটি আবাসিক সংযোগের মূল লাইন আছে।

 

খবর পাওয়ার পর গ্যাস সরবরাহ বন্ধ করে লিকেজ মেরামতের জন্য লোক পাঠানো হয়েছে। তবে ঠিক কত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

   

এ প্রসঙ্গে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) সেলিম মিয়া জানান,  সাধারণত লাইনে যেমন লিকেজ থাকে, তেমন লিকেজ সেখানে পাওয়া গেছে। তিতাসের টিম কাজ করছে। লিকেজের কারণে কয়েকটি ইন্ডাস্ট্রির সংযোগ বন্ধ রাখতে হয়েছে। আশা করছি, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।