Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

রামপাল বিদ্যুৎকেন্দ্রের ২৬৩ কেজি তামার তারসহ ৩ চোর আটক

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রামপাল বিদ্যুৎকেন্দ্রের ২৬৩ কেজি তামার তারসহ ৩ চোর আটক

বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্রের ২৬৩ কেজি তামার তারসহ চোরচক্রের ৩ জন সদস্যকে আটক করেছে আনসার ব্যাটালিয়নে সদস্যরা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে বিদ্যুৎকেন্দ্রের এক নম্বর গেটে একটি মাইক্রোবাস তল্লাশি করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাগেরহাটের ভাড়াশিয়া এলাকা আশরাফ আলীর ছেলে মো. মেহেদী হাসান (১৯), খুলনার রুপসা উপজেলার উত্তর খাজাডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে মো. মাহাবুব হোসেন (২১) এবং সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার মফিজ সরদারের ছেলে মো. জাহাঙ্গীর সরদার (৪৮)। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

৩-আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক শাহনাজ জেসমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাইক্রোবাস ও ২৬৩ কেজি তামার তারসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। আটকৃত তারের দাম ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা। বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের নির্দেশে মামলা দায়ের করে আসামিদেরকে থানায় সোপর্দ করা হয়েছে

উল্লেখ্য, ২০২২ সালের মে মাস থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৬০টি অভিযানে ৭৯ লাখ ৩০০ টাকার চোরাই মালামাল উদ্ধার ও ৫৪ জন চোরাকারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে আনসার সদস্যরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।