Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

রাজশাহীতে মদ্যপানে চারজনের মৃত্যু, অসুস্থ আরো ৪

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাজশাহীতে মদ্যপানে চারজনের মৃত্যু, অসুস্থ আরো ৪

রাজশাহীর মোহনপুর উপজেলায় দেশীয় মদ্যপানে চারজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরো চারজন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে রাতের মধ্যে ওই চারজনের মৃত্যু হয়। এদের মধ্যে তিনজন হাসপাতালের বাইরে মারা যান।

 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। মৃতরা হলেন উপজেলার দুর্গাপুর গ্রামের মুন্তাজ (৪২), টুটুল (২৮), একদিল (৫০) ও করিষা গ্রামের জুয়েল (২৫)।

 

এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মতিহার গ্রামের মুকুল (৩৯) ও ধোপাঘাটা গ্রামের জনি (৪২)।

 

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুর্গাপুর গ্রামের পিন্টু (৩৫), আকবর (৪৬), মোনা (২৮) ও ফিরোজ হোসেন (২৮)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধোড়সা গ্রামের হান্নানের কাছে থেকে গত মঙ্গলবার রাতে দেশীয় মদ কিনে পান করেন আটজন। এরপর তারা সবাই অসুস্থ হয়ে পড়েন।

 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান জানান, এ ঘটনার পরে একটি মাদক মামলায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।