বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র উপহার প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও কাশিয়াডাঙ্গা থানা আমীর মাওলানা ফরিদ উদ্দিন আক্তারসহ কাশিয়াডাঙ্গা থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তীব্র শীতে অসহায় মানুষ নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল তৎপরতা অব্যাহত রেখেছে। সেই সাথে প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর মাধ্যমে জনগনের সকল সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে।
যা ইতোমধ্যেই দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের সীমিত সামর্থ্য সত্বেও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে বিশ্বাস করি। কারণ এটা ইসলামের নির্দেশ।





