Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

রাজবাড়ীতে ৩ কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
রাজবাড়ীতে ৩ কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে দরিদ্র ৩ কৃষকের প্রায় ৮৮ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন তারা।

 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখের নেতৃত্বে উপজেলার বহরপুর ডিগ্রি কলেজ এলাকার কৃষক শুকুর আলী, বাস্তার শেখ ও দাউদ শেখের ৮৮ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

 

জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ দ্যা মিরর অব বাংলাদেশকে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ছাত্রলীগের নেতা-কর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা আজ ৩ জন কৃষকের ৮৮ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছি। আমাদের এই কাজ অব্যাহত থাকবে।

 

এ বিষয়ে কৃষক শুকুর আলী, বস্তার শেখ ও দাউদ শেখ জানান, যে পাকা ধান কাটতে শ্রমিকের মজুরি লাগতো, ছাত্রলীগের নেতা-কর্মীরা সেই ধান কেটে দিয়েছেন বিনামূল্যে। এখন একজন শ্রমিকের মজুরি ৮০০ থেকে ১ হাজার টাকা। এতে অনেক উপকার হয়েছে। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা।

 

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. নছরু মিয়া, সাংগঠিক সম্পাদক সাহেদ ছিদ্দিক, মো. রানা সেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমানসহ উপজেলা ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।