Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

রাজধানীতে বিকাশের মাধ্যমে ভিক্ষা নিলেন ভিক্ষুক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাজধানীতে বিকাশের মাধ্যমে ভিক্ষা নিলেন ভিক্ষুক

রাজধানী ঢাকাতে দেখা গেছে,বিস্ময় হওয়ার মতো এক কাণ্ড। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভিক্ষা নিয়েছেন এক ভিক্ষুক। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে রাজধানীর অভিজাত এলাকায় গুলশান দুই নম্বরে। ফেসবুকে এ ঘটনাটি ছড়িয়ে পড়েছে।

 

এদিন বিকেল চারটা নাগাদ ব্যাক্তিগত কাজ সেরে গুলশান-২ থেকে গুলশান-১ যাচ্ছিলেন এ্যাডরোল এডুকেশনের চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা তুষার মালেক। গুলশান-২ সিগন্যালে ট্রাফিক পুলিশের সবুজ সংকেতের অপেক্ষায় ছিলেন তিনি।

 

হঠাৎ ১৫-১৬ বছর বয়সের এক হকার টাওয়াল নিয়ে নক করেন তার গাড়ির কাচের জানালায়। তূষার মালেক সে টাওয়াল হকারকে নিরাশ করেননি। নেন দুইটি টাওয়াল, দাম ২০০ টাকা। কিন্তু ক্যাশ টাকা না থাকায় ছেলেটিকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিল পরিশোধ করতে চাইলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় হকার ছেলেটি।

 

বিকাশের মাধ্যমে তুষার মালেক থেকে দুই টাওয়ালের মূল্য ২০০ টাকা নিয়ে ওই হকার খুশি মনে ফিরে অন্য ক্রেতার কাছে যাচ্ছে। এমন সময় ষাটোর্ধ্ব এক নারী এসে ভিক্ষা চান তূষার মালেকের কাছে।

তূষার মালেক জানান, সচরাচর ভিক্ষুকদের খালি হাতে ফেরান না তিনি। কিন্তু আজ টাকা ক্যাশ না থাকায় ওই ষাটোর্ধ্ব নারীকে বলেন, তার কাছে নগদ টাকা নেই। তাই তিনি দিতে পারছেন না।

তখনই ওই নারী তুষার মালেক বলেন, স্যার আমার বিকাশ আছে, আপনি চাইলে আমার বিকাশে টাকা দিতে পারেন।

বয়োজ্যেষ্ঠ নারীর মুখে এমন কথাশুনে রীতি মতো চমকে যান তিনি। অবাক হয়ে বলেন, সত্যি আপনার বিকাশ নম্বর আছে? তাহলে বলুন নম্বরটি, আমি এখনই দিচ্ছি। ওই নারী তখন তরতর করে মুখস্থ বিকাশ নম্বর বলে ফেলেন। তূষার মালেক অবাক চোখে চেয়ে থেকে শেষ পর্যন্ত তার বিকাশে সেন্ড মানির মাধ্যমে তাকে টাকা পাঠান। বিকাশে টাকা পাওয়ার পর হাসি দিয়ে তূষার মালেককে ধন্যবাদ জানান ষাটোর্ধ্ব ওই নারী।

 

তখন ষাটোর্ধ্ব ওই নারী ব্যাগ থেকে মোবাইল বের করে চেক করেন বিকাশে আসা টাকা। এসএমএস দেখেই হাসি ফোটে তার মুখে। ব্যালেন্স চেক করেই দোয়ার সাগরে ভাসান তুষার মালিককে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।