Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রাঙ্গাবালীতে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

admin • 08 Apr 2023, 10:58 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাঙ্গাবালীতে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় চেয়ার-টেবিল ভাঙচুরসহ দলীয় নেতাদের ছবিও ছিঁড়ে ফেলা হয়েছে। বিএনপি নেতাদের দাবি, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে এ হামলা হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) রাতে উপজেলার বাহেরচর বাজার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজীর অভিযোগ, শনিবার কেন্দ্র ঘোষিত গণ-অবস্থান কর্মসূচি রয়েছে। এটি বানচাল করতে রাতের আঁধারে যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা অফিসে অতর্কিত হামলা চালিয়েছে। তবুও আমরা শনিবারের কর্মসূচি পালন করবো।

তিনি বলেন, হামলার নেতৃত্বে ছিলেন- উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল বলেন, এবিষয়ে কিছুই জানি না।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ বলেন, ছাত্রলীগের কেউ এ কাজ করেনি, অভিযোগ ভিত্তিহীন।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার বলেন, এ ধরণের ঘটনা আমাদের জানা নেই এবং কেউ কোনো অভিযোগ দেয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।