Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করলেন বিএনপি নেতা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করলেন বিএনপি নেতা

ঝিনাইদহ সদরে জমি নিয়ে বিরোধের জেরে ওবায়দুর রহমান (৪০) নামের এক যুবককে কুপিয়ে দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেছেন।

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার দেওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওবায়দুর রহমান পার্শ্ববর্তী বাড়ি বাথান গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

 

আহত ওবায়দুরের ছেলে সুরুজ আলী জানান, সন্ধ্যার দিকে আমার বাবা শহরের নতুন হাটখোলা বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দেওয়ান বাজার এলাকায় পৌঁছালে পাগলাকানাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জিনারুল মণ্ডলের নেতৃত্ব সংঘবদ্ধ একটা দল দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় তাকে। পরে আমার বাবার আত্মচিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

 

অভিযোগের বিষয়ে জানতে পাগলাকানাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জিনারুল মণ্ডলের ব্যবহৃত মোবাইলে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

 

জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিহা তাহসিন বলেন, ওই যুবকের দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন ছিল। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

 

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।