Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

যাত্রাবাড়ীতে কাভার্টভ্যানের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

admin • 27 Dec 2024, 09:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
যাত্রাবাড়ীতে কাভার্টভ্যানের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় রাস্তা পার হওয়ার সময়ে কাভার্টভ্যানের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

 

সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, কাজলা পেট্রোল পাম্পের অদূরে পকেট গেইট দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে কাভার্ট ভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

 

তিনি জানান, দুর্ঘটনার শিকার নারী ঘটনাস্থলে প্রাণ হারান।

 

তার মরদেহ মিডর্ফোড হাসপাতালে রয়েছে। আর তার স্বামীকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। তার মৃতদেহ ঢামেক হাসপাতালে রয়েছে।

তিনি বলেন, ঘাতক কাভার্টভ্যানটিকে সনাক্ত সহ নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। নিহত পুরুষের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও পায়জামা। নারীর পরনে ছিল কালো বোরখা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।