Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহ পৌর ছাত্রলীগের বার্ষিক সম্মেলন: সভাপতি জাহিদ,সম্পাদক শান্ত

admin • 21 Sep 2023, 06:12 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেলান্দহ পৌর ছাত্রলীগের বার্ষিক সম্মেলন: সভাপতি জাহিদ,সম্পাদক শান্ত

জামালপুরে মেলান্দহ পৌরসভা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী এক বছরের জন্য সভাপতি হিসেবে জাহিদ হাসান শেখ ও সাধারণ সম্পাদক হিসেবে মেহেদী হাসান শান্তকে নির্বাচিত করেছে সম্মেলনের জুড়ী বোর্ড। এছাড়াও সহ-সভাপতি হিসেবে সৌরভ ইসলাম, যুগ্ন সাধারণ হিসেবে ছারোয়ার জাহান মাহিম। এবং সাবেক সাধারণ সম্পাদক মো. সালমান কে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও রবিউল ইসলাম রবিনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে পৌর ছাত্রলীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মোহাম্মদ আরিফুল ইসলাম শাওন সম্মেলন শুভ উদ্বোধন করেন।

পৌর ছাত্রলীগের সভাপতি আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ।

এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক তারেক রহমান এলিট, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি, পৌর আওয়ামী লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হেলাল প্রমুখ।

 

সম্মেলনের প্রধান বক্তা ছিলেন, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকছেদুল মমিন বাবু, বিশেষ বক্তা মেলান্দহ উপজেলা ছাত্র লীগ সহ সভাপতি রাফিউল ইসলাম হৃদয় ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলান্দহ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালমান।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মোহাম্মদ আরিফুল ইসলাম শাওন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকছেদুল মমিন বাবু

এর সঞ্চালনায় জুড়ী বোর্ডের মাধ্যমে বুধবার দিবাগত রাত-১টা দিকে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান শেখ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শান্ত জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে সংগঠন পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।