Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

মেলান্দহে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরন সভা

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
মেলান্দহে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরন সভা

জামালপুরের মেলান্দহে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের হল রুমে এ অবহিতকরন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা'র সভাপতিত্বে এ অবহিতকরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান।

এছাড়াও বক্তব্য রাখেন, হাজরাবাড়ী পৌরসভার মেয়র সামছুজ্জামান সুরুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ মো. ইউনুস আলী,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা যূথি, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন,

মেলান্দহ পৌর আ.লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী। বীর মুক্তিযোদ্ধা গন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, এনজিও প্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

অবহিতকরণ সভার সভাপতি ইউএনও সেলিম মিঞা তার বক্তব্যে বলেন, পেনশন স্কিমের আওতায় ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোন বাংলাদেশী নাগরিক প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই চারটি স্কিমের মধ্যে যে কোন একটি স্কিম গ্রহণ করতে পারবেন। অতিদরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন সমতা পেনশন স্কিম গ্রহণ করতে পারবেন। তাদের মাসিক চাঁদার অর্ধেক সরকার বহন করবেন।

 

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে এই পেনশন স্কিম গ্রহণ করেছেন। ইতোমধ্যে এর কার্যক্রম শুরু হয়ে গেছে। এছাড়াও আলোচনা সভায় প্রজেক্টরের মাধ্যমে পেনশন স্কিমের সুবিধা ও নীতিমালা নিয়ে ¯স্লাইড প্রদর্শিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।