Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

মেলান্দহে বিষ প্রয়োগ করে ভুট্টা ক্ষেত নষ্ট করার অভিযোগ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মেলান্দহে বিষ প্রয়োগ করে ভুট্টা ক্ষেত নষ্ট করার অভিযোগ

জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে মডেল গ্লাইফোসেট প্যারাকোয়াড নামের বিষাক্ত ওষুধ প্রয়োগে ভুট্টার গাছ নষ্টের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে ২৮ শতাংশ জমির প্রায় সবটুকো ভুট্রা গাছ মরে গেছে।

 

রবিবার ( ২২ ডিসেম্বর) সকালে উপজেলার নয়ানগর ইউনিয়নের ৫ নংচর এলাকায় কৃষক আদিল সরদারের জমিতে এ বিষ প্রয়োগ করা হয়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

অভিযোগকারী জমির মালিক আদিল সরদার জানান, প্রায় ১ বছর পূর্বে জমিটি ক্রয় করি। পার্শবর্তী মৃত মীর হাজির পুত্র মুঞ্জুরুল ইসলাম (৫৫) ও মুসলিম (৫২) জমিটি ক্রয় করতে না পেরে শত্রুতা সৃষ্টি করে। এরই জের ধরে গত রবিবার ভোরে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করে। জমি নিয়ে শত্রুতা থাকলে সালিশ দরবারে সমাধান করত ।ফসল নষ্ট করলো কেনো।প্রশাসনের নিকট বিচার দাবি করছি।

 

ওই এলাকার ইউনুস ও আকুল বেপারী জানান, ভুট্টা ক্ষেতে বিষ প্রয়োগ করা হয়েছে তা দেখেছি। তখন পাশের ফসলি জমিতে পানি সেচের কাজ করেছি। অভিযুক্ত মুসলিম বেপারী বিষ প্রয়োগের কথা স্বীকার করেছেন।

 

ওই এলাকার দায়িত্বে থাকা উপ- সহকারী কৃষি কর্মকর্তা কাকুলি আক্তার সারা জানান, কৃষক আদিল সরদারের ফসল নষ্ট হওয়ার খবর পেয়ে ফসলি জমি পরিদর্শন করেছি।আগাছা নাশক বিষ প্রয়োগ করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধার করা সম্ভব না।

 

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।