Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

মেলান্দহে প্রধান শিক্ষকের শাস্তি ও সহকারী প্রধানের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
মেলান্দহে প্রধান শিক্ষকের শাস্তি ও সহকারী প্রধানের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

জামালপুরের মেলান্দহ উপজেলায় নিয়ম বহির্ভুত সহকারী প্রধান শিক্ষকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে এবং প্রধান শিক্ষক মুখলেছুর রহমানের অনিয়ম,দূর্নীতি ও অর্থ আত্বসাতের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী।

 

রবিবার (৩০ এপ্রিল) দুপুরে উজেলার মেলান্দহের খাশিমারা পুঠিয়া পাড়া উচ বিদ্যালয়ের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

 

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, স্কুলের জমিদাতা হারুনুর রশিদ, দৌলতুজ্জামান মেম্বার ফুরাতুজ্জামান,আইয়ুব আলী,, শিক্ষক হাসানুজ্জামান, ময়েনুল ইসলাম, আব্দুল মতিন বিএসসি প্রমুখ।

 

বক্তারা বলেন, খাশিমারা পুঠিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান দীর্ঘদিন ধরে দূর্নীতি, নিয়োগ বানিজ্য, স্কুল ফান্ডের অর্থ আত্বসাৎ ও অনিয়ম-অব্যবস্থাপনার মধ্য দিয়ে স্কুল পরিচালনা করে আসছে। ম্যানেজিং কমিটিকে ম্যানেজ করে নিয়ম বহির্ভুতভাবে ২০ লাখ টাকার বিনিময়ে সহকারী প্রধান শিক্ষক ও ৩জন আয়া নিয়োগ দিয়েছেন তিনি।

 

শিক্ষকরা আরো বলেন, সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩জন শিক্ষক। পরীক্ষার কোন রেজাল্ট না দিয়ে ২০ লাখ টাকার বিনিময়ে গোপনে কামরুল হাসানকে নিয়োগ পত্র দিয়েছেন প্রধান শিক্ষক মুখলেছুর রহমান। সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসানের নিয়োগ বাতিল ও দূর্নীতিবাজ প্রধান শিক্ষকের অনিয়ম ও দূর্নীতি তদন্ত করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

এদিকে মানববন্ধন চলাকালে সদলবলে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক যোগদান করতে আসলে প্রতিবাদমুখর হয়ে উঠে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

এসময় দুপক্ষের মধ্যে তুমুল হট্রগোলের সৃষ্টি হয়। এই দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

 

অভিযোগ প্রসঙ্গে খাশিমারা পুঠিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুখলেছুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকার অর্থলেনদেন হয়নি বলে দাবি করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।