Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা জোরদারে পুলিশের বার্তা

Shakib Nahid • 08 May 2026, 11:11 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেলান্দহে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা জোরদারে পুলিশের বার্তা
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুর হাট ব্যবস্থাপনা, গরু চুরি, ছিনতাই, মাদক ও জুয়া সহ অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মেলান্দহে জনসচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৮ মে) জুম্মা নামাজের সময়কালে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান থানা মসজিদে উপস্থিত হয়ে মুসল্লি ও সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে সর্ব্বোচ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। কোনোভাবেই গরু চুরি, ছিনতাই কিংবা মাদক ও জুয়ার মতো অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান। ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখা গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানাতে তিনি সবাইকে অনুরোধ করেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।