Monday, 16 November 2026
শিরোনাম
গোপালগঞ্জের ডিসি-এসপিকে প্রত্যাহার পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন, এমপি মাহমুদা মিতুকে হুমকি নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের অভিযোগে জাবিপ্রবি শিক্ষকদের সমাবেশ পাঁচ দিন শূন্যরেখায় থাকার পর উধাও সেই নারী, খোঁজ মিলছে না ছয় মাস ধরে স্টেশনে দিন কাটানো সেই তরুণের মৃত্যু, মিলছে না পরিচয় গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সশস্ত্র মহড়া ও ভাঙচুর দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ ৪৫ বছর পর সেনা আইনে সাবেক কর্মকর্তা মোজাফফরের বিচার শুরু জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা নেশার টাকা না পেয়ে বাবা ও মাকে হত্যাচেষ্টা, ছেলের কারাদণ্ড
জাতীয়

জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা
ছবি সংগৃহিত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেয়ার নামে একদল প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এমন প্রতারণা থেকে বাঁচতে সর্বসাধারণকে সতর্ক করার পাশাপাশি এনআইডি সংক্রান্ত সেবার বিষয়ে জানতে নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

 

রোববার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।

 

এতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণকে সতর্ক করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে একদল প্রতারক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন করে দেয়ার নামে জনসাধারণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ক্ষেত্রে প্রতারকচক্র নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবি ব্যবহার করছে।

 

বিজ্ঞপ্তি আরও বলা হয়, এনআইডি সংশোধনের ক্ষেত্রে বা এনআইডি সংক্রান্ত অন্য যেকোনো সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম যেমন— হোয়াটসঅ্যাপ, ফেসবুক প্রভৃতি ব্যবহার করে না। এই অবস্থায় এনআইডি সংক্রান্ত যেকোনো সেবা পেতে সর্বসাধারণকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। 

 

সেই সঙ্গে এনআইডি বিষয়ে সেবা পেতে হটলাইন নম্বর— ১০৫ এ কল করে কথা বলার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।