Monday, 16 November 2026
শিরোনাম
গোপালগঞ্জের ডিসি-এসপিকে প্রত্যাহার পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন, এমপি মাহমুদা মিতুকে হুমকি নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের অভিযোগে জাবিপ্রবি শিক্ষকদের সমাবেশ পাঁচ দিন শূন্যরেখায় থাকার পর উধাও সেই নারী, খোঁজ মিলছে না ছয় মাস ধরে স্টেশনে দিন কাটানো সেই তরুণের মৃত্যু, মিলছে না পরিচয় গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সশস্ত্র মহড়া ও ভাঙচুর দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ ৪৫ বছর পর সেনা আইনে সাবেক কর্মকর্তা মোজাফফরের বিচার শুরু জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা নেশার টাকা না পেয়ে বাবা ও মাকে হত্যাচেষ্টা, ছেলের কারাদণ্ড
সারা দেশ

ছয় মাস ধরে স্টেশনে দিন কাটানো সেই তরুণের মৃত্যু, মিলছে না পরিচয়

• • পঠিত 31 বার
শেয়ার করুন:
ছয় মাস ধরে স্টেশনে দিন কাটানো সেই তরুণের মৃত্যু, মিলছে না পরিচয়
ছবি সংগৃহিত

দিন কাটত জামালপুর রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায়। মানুষের কাছে হাত পেতে কিংবা ভিক্ষা করে খাবার জোগাড় করতেন। অসুস্থতার কারণে ঠিকমতো হাঁটাচলাও করতে পারতেন না। এভাবেই প্রায় পাঁচ-ছয় মাস ধরে স্টেশন এলাকায় বসবাস করছিলেন পরিচয়হীন এক তরুণ।

 

অবশেষে সেই স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মেই মিলেছে তাঁর নিথর দেহ। তবে মৃত্যুর পরও জানা যায়নি তাঁর পরিচয়।

 

রোববার (১৫ নভেম্বর) দুপুরে জামালপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে ওই তরুণকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁর বয়স আনুমানিক ১৮ বছর বলে ধারণা করছে পুলিশ।

 

রেলওয়ে থানা পুলিশ জানায়, ওই তরুণ দীর্ঘদিন ধরে স্টেশন ও আশপাশের এলাকায় থাকতেন। অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। মানুষের কাছে সাহায্য চেয়ে কিংবা ভিক্ষা করে খাবার সংগ্রহ করতেন। তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগে জামালপুর সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার কিছু কাগজপত্র পাওয়া গেছে।

 

তরুণের পরিচয় জানার জন্য স্থানীয়দের সঙ্গে কথা বলেছে পুলিশ। তবে কেউ তাঁর নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি। ফলে মৃত্যুর পরও অজ্ঞাতই রয়ে গেছে তাঁর পরিচয়। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

 

জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। তবে ওই তরুণের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।