Monday, 16 November 2026
শিরোনাম
গোপালগঞ্জের ডিসি-এসপিকে প্রত্যাহার পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন, এমপি মাহমুদা মিতুকে হুমকি নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের অভিযোগে জাবিপ্রবি শিক্ষকদের সমাবেশ পাঁচ দিন শূন্যরেখায় থাকার পর উধাও সেই নারী, খোঁজ মিলছে না ছয় মাস ধরে স্টেশনে দিন কাটানো সেই তরুণের মৃত্যু, মিলছে না পরিচয় গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সশস্ত্র মহড়া ও ভাঙচুর দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ ৪৫ বছর পর সেনা আইনে সাবেক কর্মকর্তা মোজাফফরের বিচার শুরু জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা নেশার টাকা না পেয়ে বাবা ও মাকে হত্যাচেষ্টা, ছেলের কারাদণ্ড
সারা দেশ

নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের অভিযোগে জাবিপ্রবি শিক্ষকদের সমাবেশ

• • পঠিত 30 বার
শেয়ার করুন:
নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের অভিযোগে জাবিপ্রবি শিক্ষকদের সমাবেশ
ছবি সংগৃহিত

জামালপুর প্রতিনিধি:

 

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, অগ্নিসংযোগ ও নৈরাজ্য ছড়ানোর অপচেষ্টার অভিযোগে সরব হয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষকরা। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতা প্রতিহত করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন শিক্ষকরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

 

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, ‘দেশে একটি নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে। এমন পরিস্থিতিতে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ জানাতেই সাধারণ শিক্ষক হিসেবে আমরা মাঠে নেমেছি। কেউ উসকানিমূলক কর্মকাণ্ড, অগ্নিসংযোগ কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে শিক্ষক সমাজ, শিক্ষার্থীসহ সবাই মিলে তা প্রতিহত করব।’

 

সহকারী প্রক্টর মোহাম্মদ হাসান বলেন, বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি, দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। একটি নির্দিষ্ট গোষ্ঠী এর পেছনে দায়ী। যারা এ ধরনের পরিস্থিতি তৈরির জন্য দায়ী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

 

সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতি আমাদের আহ্বান, তারা যেন রাজপথে না আসে এবং নিজেদের অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা করে। এরপরও তারা কোনো অপতৎপরতায় জড়ালে প্রশাসনিক ও গণতান্ত্রিক পন্থায় আমরা তার প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব।

 

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কেউ ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাঁদের সতর্ক করে তিনি আরও বলেন, ‘আপনারা যদি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে ভুল করছেন। এ ধরনের কর্মকাণ্ড থেকে ফিরে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করুন। এর মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখুন।

 

সমাবেশে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. মুহাম্মদ ফরহাদ আলী, রিসার্চ সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাছান, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান, সহকারী অধ্যাপক ইমরুল কবিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।