Monday, 16 November 2026
শিরোনাম
গোপালগঞ্জের ডিসি-এসপিকে প্রত্যাহার পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন, এমপি মাহমুদা মিতুকে হুমকি নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের অভিযোগে জাবিপ্রবি শিক্ষকদের সমাবেশ পাঁচ দিন শূন্যরেখায় থাকার পর উধাও সেই নারী, খোঁজ মিলছে না ছয় মাস ধরে স্টেশনে দিন কাটানো সেই তরুণের মৃত্যু, মিলছে না পরিচয় গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সশস্ত্র মহড়া ও ভাঙচুর দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ ৪৫ বছর পর সেনা আইনে সাবেক কর্মকর্তা মোজাফফরের বিচার শুরু জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা নেশার টাকা না পেয়ে বাবা ও মাকে হত্যাচেষ্টা, ছেলের কারাদণ্ড
সারা দেশ

গোপালগঞ্জের ডিসি-এসপিকে প্রত্যাহার

• • পঠিত 37 বার
শেয়ার করুন:
গোপালগঞ্জের ডিসি-এসপিকে প্রত্যাহার
ছবি সংগৃহিত

গোপালগঞ্জের জেলা প্রশাসক ( ডিসি) মো. আরিফ–উজ–জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। এই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার।

 

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

 

এ দিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাঁকে ফেনীর এসপি হিসেবে বদিল করা হয়েছে। আর ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে।

 

আজ গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

 

এ সময় তাদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। মহড়া দেওয়ার সময় তাদের কারও কারও মাথায় ছিল হেলমেট। তারা বিভিন্ন স্লোগান দেন। এই পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনল সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।