Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে মিথ্যা মামলা দিয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin • 14 Jan 2025, 10:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেলান্দহে মিথ্যা মামলা দিয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরের মেলান্দহে কৃষকলীগ নেতা মিজানুর রহমান মজনু ও তার পরিবার কর্তৃক মিথ্যা মামলা, রাস্তা আটকানোসহ জোরপূর্বক জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারসমূহ।

 

মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুরে মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নে কমলাবাড়ী গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী জুয়েল আহম্মেদ, মোঃ ছফর আলী, মোঃ শাহজাহান, সুলতান মিয়া প্রমুখ।

 

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ফুলকোচা ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মজনু ও তার পরিবার ফুলকোচা মৌজার বি আর এস খতিয়ান নং ১৪৭ বি আর এস দাগ নং ৮১৬ মোট জমির পরিমাণ ১ একর ৬২ শতাংশের মধ্যে তার দখলের অতিরিক্ত জমি দখলের পায়তারা ও ষড়যন্ত্রের মাধ্যমে তাদের হয়রানি করছেন। মিথ্যা মামলাসহ হুমকি প্রদান, রাস্তা আটকে দেওয়া এবং জমি দখলের চেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমেu প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

 

এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ ও এলাকাবাসী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।