Sunday, 1 November 2026
শিরোনাম
ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন সন্তান ও সংসার সামলে দীর্ঘ ১৫ বছর পর জিপিএ-৫ পেলেন ​জয়পুরহাটের রীতি সাবেক মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার চট্টগ্রামে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি, ৩৫ শিক্ষার্থী আটক প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য,ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা
জেলার খবর

মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

ঘন কুয়াশায়, চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুটি লঞ্চেরই সামনের অংশ দুমড়েমুচড়ে শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও নিহতের কোনো ঘটনা ঘটেনি। মাঝ নদীতে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ কর্তৃপক্ষ।

 

নৌ পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে রাজধানীর সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি। একই সময় রাজধানীর উদ্দেশ্যে যাত্রী নিয়ে বরিশাল ঘাট ত্যাগ করে এমভি কীর্তনখোলা-১০। গভীর রাতে লঞ্চ দুটি মেঘনা নদীর চাদপুরের হরিনা নামক স্থানে ঘনকুয়াশার কবলে পড়ে। এ সময় দিক হারিয়ে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

নৌ পুলিশ আরও জানায়, কীর্তনখোলা-১০ লঞ্চটি ইতোমধ্যে ঢাকা সদরঘাটে পৌঁছেছে। তবে প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি দুর্ঘটনাস্থলেই রয়েছে। লঞ্চটিতে প্রায় দেড় হাজার যাত্রী ছিলো।ওই যাত্রীদের উদ্ধার করে শুভরাজ- ১০ নামে অপর একটি লঞ্চে বরিশালে নিয়ে যাওয়া হচ্ছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ওসি ইকবাল হোসেন। তিনি জানান, ঘন কুয়াশায় মুখোমুখি সংঘর্ষ হয় নৌযানগুলোর। ক্ষতিগ্রস্ত হয় দুটি লঞ্চের একাংশ। আহত হয়েছেন সামনে ও পাশে থাকা আরোহীরা। কারোর অবস্থাই গুরুতর নয় বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।